সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জের আদিত্যপুর কালী মন্দিরটি সংস্কারের অভাবে ঐতিহ্য হারাতে বসেছে

  • আপডেট টাইম রবিবার, ৩ আগস্ট, ২০১৪
  • ৪৫১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আদিত্যপুর গ্রামের মহাজন বাড়ীর দানকৃত কালীমন্দিরটি বর্তমানে সংস্কারের অভাবে দৈন্যদশা বিরাজ করছে। সেখানে প্রতিদিন সেবাপূজা হলেও আর্থিক অনুদানের অভাবে তা সংস্কার করা সম্ভব হচ্ছে না। জানা যায়, নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আদিত্যপুর গ্রামে মহাজন বাড়ীর লোকজন প্রায় শতবছর পুর্বে ওই জায়গাটিতে শ্রী শ্রী কালীমন্দির তৈরী করেন। এরপর থেকে সেখানে ভক্তবৃন্দ নিয়মিত পুজা অর্চনা করলেও তৈরীর পর থেকে এখন পর্যন্ত কোন প্রকার সংস্কার হয়নি। ফলে মন্দিরের বিভিন্ন স্থানে ফাটল ধরায় একটু বৃষ্টি ভেতরে পানি পড়ে। এছাড়া মন্দিরের চারদিকে কোন সীমানা প্রাচীর না থাকায় তা অরক্ষিত অবস্থায় রয়েছে। তাই দীর্ঘদিনের পুরোনো এ মন্দিরটিতে সরকারী অনুদানসহ সংস্কারের উদ্যোগ নিলে তা টিকিয়ে রাখা সম্ভব হবে। এ ব্যাপারে মন্দির পরিচালনাকারী ভক্তবৃন্দ উর্ধŸতন কর্তপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com