বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চিমটিবিলের হামিদা যে কারনে বাবার ভিটা ছেড়ে স্বামীর ভিটায়

  • আপডেট টাইম বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ২৯১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট সীমান্তে চিমটিবিল খাস গ্রামে একটি পরিবারকে সমাজচ্যুত করার ঘটনা নিয়ে তোলপার চলছে। বিষয়টি নিয়ে সচেতন মহলে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। পুলিশ ইতিমধ্যে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গত ২ ডিসেম্বর আহম্মদাবাদ ইউনিয়নের চিমটিবিল খাস গ্রামের মৃত নুর ইসলামের মেয়ে হামিদা খাতুন থানায় লিখিত অভিযোগে জানান, তার ভাই আইয়ূব আলী, বোন জোসনা খাতুন সহ গ্রামের কয়েকজন মুরুব্বি প্রায় ৭ মাস আগে তাকে সমাজচ্যুত করে বসত ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরের দরজায় তালা ঝুলিয়ে দেয়।
এ বিষয়ে গ্রামের মুরুব্বি ফালান মিয়া, মোহাম্মদ আলী, ইমান আলী, লাল মিয়া বলেছেন, গ্রামে কাউকে সমাজচ্যুত করা হয়নি। হামিদা এবং তার বর্তমান স্বামী কাজল মিয়াকে হামিদার বাবার বসত ভিটায় থাকা নিয়ে হামিদার অন্যান্য ভাই বোনরা আপত্তি দেয়। এতে হামিদা সন্তান সহ স্বামীর বাড়ি চলে যায়। গত ৭ মাস ধরে স্বামীর বাড়িতেই বসবাস করে আসছে হামিদা।
একটি সূত্র জানায়, হামিদার ১ম স্বামী আঃ জলিল মারা যাওয়ার ৩৬ দিন পর সে কাজল মিয়াকে বিয়ে করে। বিয়ের ১ বছর পর হামিদা স্বামী কাজলকে রেজিস্ট্রি মূলে তালাক দেয়। এর কয়েক দিন পর কাজল মিয়ার সাথে হামিদা পুনঃরায় ঘর-সংসার করতে শুরু করলে গ্রামের সাধারন মানুষের মাঝে কানাঘুষা শুরু হয়। এ কারণে হামিদার স্বজনরা হামিদাকে বাবার বাড়ি ছেড়ে স্বামীর বাড়িতে চলে যেতে বলে। এক পর্যায়ে হামিদা বাবার বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়।
হামিদার বোন জোসনা খাতুন বলেন, আমরা হামিদাকে অনেক বুঝিয়েছি কিন্তু সে তার মনগড়া চলাফেরা থেকে বিরত থাকেনি। তাই তার সাথে একই বাড়িতে থাকা আমাদের সম্ভব হয়ে উঠেনি।
মামলার বাদী হামিদা বলেন, তার বর্তমান স্বামীর জমি রক্ষার স্বার্থে তাকে রেজিস্ট্রার মূলে তালাক দিয়ে আবার বিয়ে করতে হয়েছে। এটা তার ভাই-বোন ও গ্রামের মুরুব্বিয়ান মেনে না নিয়ে তাকে ও তার স্বামী সন্তানকে বাড়ি থেকে বের করে দেয়। এ কারনে ৭ মাস পর বাবার বাড়ি থেকে বিতাড়িত অবস্থায় থেকে আইনের আশ্রয় নেই। এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ বলেন, সমাজচ্যুতের ঘটনার কোন আলামত পাওয়া যায়

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com