বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জ রেলওয়ের জংশন গাড়ির স্ট্যান্ডে পরিণত

  • আপডেট টাইম শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ২৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের ঐতিহ্যবাহী জংশন দখল করে স্ট্যান্ডে পরিণত হয়েছে। একটি প্রভাবশালী মহল প্রতিদিন ওই স্ট্যান্ডের যানবাহন থেকে হাজার হাজার টাকা উত্তোলন করছে। সিলেট বিভাগের ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ স্টেশনের পার্কিংটি যাত্রীদের জন্য রাখা হয়েছে। কিন্তু গাড়ি নিয়ে যাত্রী প্রবেশ করাতো দুরের কথা কোনো ভিআইপি লোকও প্রবেশ করতে পারছে না। স্ট্যান্ডের চেকাররা গাড়ি আটকিয়ে দেয় রাস্তাতেই। আর সারিবদ্ধভাবে তাদের ইমা, সিএনজি অটোরিকশা, নোহা, লাইটেসসহ বিভিন্ন যানবাহন দাড় করিয়ে রাখে। আর এ জংশন থেকে বিভিন্ন যানবাহন অলিপুর, মাধবপুর, চুনারুঘাট, নতুন ব্রিজ, হবিগঞ্জসহ বিভিন্ন স্থানে যাতায়াত করছে। প্রতিদিন শত শত যাত্রীরা আন্তনগর, পারাবত, জয়ন্ত্রিকা, উপবন, কালনী, পাহাড়িকা, উদয়নসহ বিভিন্ন ট্রেনে যাতায়াত করছেন। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, এ যেনো শায়েস্তাগঞ্জ জংশন নয়, এটি গাড়ি স্ট্যান্ড। অবিলম্বে এ স্ট্যান্ডটি দখলদারের কবল থেকে উদ্ধারের দাবি জানান যাত্রীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com