রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরিষা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার লাখাইয়ে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ নবীগঞ্জে বিজনা নদীতে একটি সেতু নির্মাণের স্বপ্ন দেখছেন এলাকাবাসী শায়েস্তাগঞ্জে র‌্যাবে অভিযান ৩টি এয়ারগান উদ্ধার সৈয়দ মোঃ ফয়সলের হাত ধরে ৩০ বছর পর বিএনপির দখলে হবিগঞ্জ-৪ আসন হবিগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জিকে গউছকে নবীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের শুভেচ্ছা হবিগঞ্জ সদর হাসপাতালে লিফট অপারেটর আছে, আবার নেই ভোগান্তিতে রোগী ও স্বজনরা বাহুবলে বাস উল্টে পথচারী নিহত ॥ ২৫ যাত্রী আহত এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ এমপি নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বাড়ি ছুটে গেলেন জিকে গউছ

নবীগঞ্জ পৌর ছাত্রদল নেতা জুনেদের বিদেশ গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা

  • আপডেট টাইম শনিবার, ২ আগস্ট, ২০১৪
  • ৫১৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ পৌর ছাত্রদল নেতা ও ৩নং ওয়ার্ড সভাপতি শফিকুল ইসলাম জুনেদ এর বিদেশ গমন উপলক্ষে নবীগঞ্জ থানা ও পৌর ছাত্রদলের উদ্যোগে এক বিদায়ী সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সন্ধা ৭ টায় হোটেল হাসেমবাগে পৌর ছাত্রদলের সাবেক সহ সভাপতি মাজহারুল ইসলামের সভাপতিত্বে ও পৌর ছাত্রদলনেতা জাকারিয়া আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও থানা ছাত্রদলের অন্যতম নেতা মোশাহিদ আলম মোরাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌর বিএনপির যুব বিষয়ক সম্পাদক জোবায়ের আহমেদ সুমন, শাহিন বখত চৌধুরী, ফরিদ আহমদ, যুক্তরাজ্য যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক সুমন আহমদ, যুবদল নেতা আঙ্গুর মিয়া, নবীগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম সোহেল, সংবর্ধিত ব্যক্তি শফিকুল ইসলাম জুনেদ, কুতুব উদ্দিন মাখন, আল আমিন চৌধুরী, হোমায়ূন আহমেদ, কাজল আহমদ, জোবেল আহমদ, সবুজ আহমদ, খয়ের আহমদ লোমন, চয়ন আহমেদ, কামাল আহমেদ, সরোয়ার আহমেদ জেসন, লিটন আহমদ, কপিল আহমেদ, রাহেল আহমেদ, রাসেল আহমেদ, ফয়ছল আহমেদ, জাসেদ আহেমদ, প্লাবন আহমেদ, ইব্রাহীম আহমেদ, সাইফুর রহমান বাবু, রুবাদ আহমেদ, হাফিজু রহমান, সেলিম মিয়া, প্রিন্স জাকারিয়া, শেখ আফছার, অপু আহমদ, আতাউর রহমান, ফখর উদ্দিন আহমদ, অপু আহমদ, মোঃ জিকু, মিনহাজুল হক, কনর মিয়া প্রমূখ।
চুনারুঘাটে ডিসিপি হাইস্কুলের পুনর্মিলনী
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ডিসিপি হাইস্কুলের (২০০১-২০১২) ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১টায় স্কুল প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। স্কুল প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে স্কুল প্রাঙ্গনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর, হবিগঞ্জ জজ কোর্টের পিপি এডভোকেট আকবর হোসেন জিতু, ল’রিপোর্টার্স ফোরামের সভাপতি সালেহ উদ্দিন, পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ আলী, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি শামছুন্নাহার, চুনারুঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদার। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আব্দুল মতিন, সহকারী প্রধান শিক্ষক তৈয়বা খাতুন, নাজিম উদ্দিন শামছু, অভিভাবক প্রতিনিধি আলহাজ্ব হুসাইন আলী রাজন, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, আনোয়ার আলী, প্রনয় পাল, রেজাউল করিম মাসুক, বিদ্যুৎ পাল, নাসির উদ্দিন, এস এম মিজানুর রহমান, সাইদুল ইসলাম আলমগীর, আজাদ তালুকদার, আমিনুল ইসলাম সুজন প্রমুখ। পরে প্রখ্যাত সঙ্গীত শিল্পী আরফিন রুমী ও স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com