বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে দীঘলবাক ইউনিয়ন ডেভেলপমেন্ট এসোসিয়েশন ইউ,কে এর শাড়ী-লুঙ্গী বিতরন

  • আপডেট টাইম শনিবার, ২ আগস্ট, ২০১৪
  • ৫০৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়ন ডেভেলপমেন্ট এসোসিয়েশন ইউ.কে (উ.ট.উ.অ.) লিঃ উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে উপজেলার দীঘলবাক ইউনিয়নে দুঃস্থ্যদের মধ্যে শাড়ী ও লুঙ্গী বিতরণ করা হয়। গত রোববার সকালে ঈদ উপহার বিতরণ উপলক্ষে দীঘলবাক ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান ছালিক মিয়া। পরিচালনা করেন তাজুল ইসলাম লিলু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দীঘলবাক ডেভলপমেন্ট এসোসিয়েশন ইউ,কে এর সাধারন সম্পাদক ও বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল ইউ.কে শাখার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা ফিরোজুল ইসলাম, এডঃ আনসার খাঁন, এডঃ শাহাজাহান সিরাজ, আব্দুল বারিক মেম্বার। বক্তব্য রাখেন, হাজী খলিলুর রহমান, ইউপি সদস্য ফয়জুল হক চৌধুরী, সাবেক ইউপি সদস্য মানিক মিয়া, গোলাম হোসেন, সাবেক মেম্বার আবুল কালাম প্রমূখ। অনুষ্টানের সার্বিক সহযোগিতায় ছিলেন ইউপি সদস্য ফখরুল ইসলাম, ইউপি সদস্য, সাদিক মিয়া, লেচু মিয়া, মজনু মিয়া, মুবাশ্বির হোসেন জাকির হোসেন, দেলোয়ার হোসেন, শেখ নুরুল আমীন প্রমূখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ প্রায় ৭’শ পরিবারের মধ্যে শাড়ী ও লুঙ্গী বিতরন করেন। এ সময় প্রধান অতিথির বক্তৃতায় ফজলুর রহমান বলেন, দীঘলবাক ডেভেলপমেন্ট এসোসিয়েশন ইউকে পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে যে উপহার নিয়ে এসেছি। আপনাদের সহযোগিতা পেলে ভবিষ্যতেও যেন ইউনিয়নবাসীর জন্য আরো বড় কিছু নিয়ে আসতে পারি সে জন্য তিনি সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com