বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাট যুবলীগের সাথে সমাজকল্যাণ মন্ত্রীর মতবিনিময়

  • আপডেট টাইম শনিবার, ২ আগস্ট, ২০১৪
  • ৫১৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা যুবলীগের সাথে সমাজকল্যাণ মন্ত্রীর মতবিনিময় ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৩টায় চুনারুঘাট মধ্য বাজার প্রাঙ্গনে উপজেলা যুবলীগ আয়োজিত মতবিনিময় ও পথ সভায় প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী এমপি। বিশেষ অতিথি ছিলেন আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এম পি, কেন্দ্রীয় আওয়ামীলীগ উপ কমিটির সহ সম্পাদক আরিফুল হাই রাজিব, হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগ নেতা আতাউর রহমান সেলিম, সৌদি আরব কেন্দ্রীয় যুবলীগের সহ সভাপতি জাকারিয়া চৌধুরী। উপজেলা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে.এম. আনোয়ার হোসেন এবং সাংগঠনিক সম্পাদক হালিমুর রশিদ কাজলের যৌথ পরিচালনা সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শামছুজ্জামান শামীম, আওয়ামীলীগ নেতা শাহদাত হোসেন স্বপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি বর্তমান আওয়ামীলীগ নেতা মাস্টার মাসুক মিয়া, পৌর যুবলীগ সভাপতি নাজিম রেজা প্রমূখ উপস্থিত ছিলেন। সভায় সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী এম পি ও কেয়া চৌধুরী এম পিসহ অতিথিদেরকে স্থানীয় নেতাকর্মীরা ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com