বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে সাংবাদিক জুবায়েরকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা

  • আপডেট টাইম রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ৩৯২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে সাংবাদিক মীর জুবায়ের আলমকে কুপিয়ে আহত করা হয়েছে। শনিবার সন্ধ্যায় চুনারুঘাট পৌর শহরের সতং রাস্তার মুখে চুনারুঘাট সেটেলমেন্ট অফিসের দালাল উপজেলার নয়ানী গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে মাসুক মিয়া (৩৫) সাংবাদিক জুবায়েরকে মোবাইল ফোনে ডেকে নিয়ে দুর্বৃত্তরা দা দিয়ে কুপিয়ে মাথায় আঘাত করে আহত করে। পরে লোকজন তাকে পুলিশের সহায়তায় উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার চুনারুঘাট সেটেলমেন্ট অফিসের নানা অনিয়ম দুর্নীতি নিয়ে সাংবাদিক মীর জুবায়ের আলম বাল্লা সীমান্ত সংবাদে একটি ভিডিও আপ করেন। এ নিয়ে ক্ষিপ্ত হয়ে চুনারুঘাট সেটেলমেন্ট অফিসে কর্মরত মাহমুদুল হাসান সেটেলমেন্ট অফিসের দালালদের দিয়ে তার ওপর হামলা করায় বলে সাংবাদিক মীর জুবায়ের আলম জানিয়েছেন।
এ ব্যাপারে চুনারুঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com