বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের ইনাতগঞ্জ ইউনিয়নে জাতীয় যুবসংহতির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ২৯২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন জাতীয় যুবসংহতির কর্মী সম্মেলন গতকাল বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকালে ইনাতগঞ্জ পশ্চিম বাজারে ইউনিয়ন জাতীয় যুবসংহতির সাবেক সভাপতি সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে ও যুবসংহতিনেতা রুহেল পাঠান পরিচালনায় অনুষ্ঠিত হয়। উক্ত কর্মী সম্মেলন উদ্বোধন করেন উপজেলা জাতীয় যুবসংহতির সভাপতি এম এ মতিন চৌধুরী।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইতালি জাতীয় পার্টি সাধারণ সম্পাদক রাহেল আহমেদ রুহেল, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় যুবসংহতির সাধারণ সম্পাদক হাফেজ শেখ মিনহাজ উদ্দিন, বিশেষ অতিথি বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা জাতীয় সেচ্ছাসেবক পার্টির সভাপতি মিলাদ হোসেন সুমন, ইনাতগঞ্জ ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহীন আলম চাও মিয়া, নবীগঞ্জ পৌর জাতীয় যুবসংহতির সভাপতি নিউটন সুত্রধর, উপজেলা জাতীয় যুবসংহতির সাংগঠনিক সম্পাদক আহমেদ রেজা, ছাত্র সমাজের সদস্য সচিব নিয়ামুল করিম অপু প্রমুখ।
উক্ত কর্মী সম্মেলনে সর্বসম্মতিক্রমে সাজ্জাদুর রহমানকে আহ্বায়ক, রুহেল পাঠানকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট ইনাতগঞ্জ ইউনিয়ন জাতীয় যুবসংহতির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com