বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

কোন স্বৈরশাসকই চিরদিন ক্ষমতায় থাকতে পারেনি -সৈয়দ মোঃ ফয়সল

  • আপডেট টাইম শনিবার, ২ আগস্ট, ২০১৪
  • ৫০৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল বলেছেন-পৃথিবীর কোন স্বৈরশাসকই চিরদিন ক্ষমতায় থাকতে পারেনি। বর্তমান নব্য স্বৈরাচারী সরকারও ক্ষমতায় টিকে থাকতে পারবে না। সারা দেশে খুন-গুম, ধর্ষন, দখল, চাঁদাবাজি-টেন্ডারবাজী মহোৎসব চলছে। ঘরে-বাইরে কোথাও মানুষের জান-মালের নিরাপত্তা নাই। তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে কর্মসূচি ঘোষনা করবে তা ঐক্যবদ্ধভাবে পালন করার জন্য নেতাকর্মীদের আহবান জানান। গত বৃহস্পতিবার সকালে মাধবপুর বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঈদের শুভেচ্ছা ও মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ আলী, বিএনপি নেতা আলম খাঁ, যুবদলের সভাপতি ফিরোজ মিয়া, সহ-সভাপতি শফিকউদ্দিন খান, ছাত্রদল নেতা আলমগীর কবির, ওমর ফারুক, সোহেল মাহমুদ, এমদাদুল হক সুজন, রুবেল মিয়া, রিফাতউদ্দিন, আল-জুমানসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com