বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুর মহাসড়কে ত্রি হুইলার বন্ধে পুলিশের বিশেষ অভিযান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ২২৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে ঢাকা সিলেট মহাসড়কে ত্রি হুইলার গাড়ির বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। গতকাল বুধবার সকাল থেকে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মোঃ মাইনুল ইসলাম ভূঁইয়া, মাধবপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক অফিসার ফোর্স নিয়ে মহাসড়কে অভিযান চালান। মহাসড়কের দরগা গেইট এলাকায় চেকপোস্ট বসিয়ে তিন চাকার চালিত গাড়ি গুলো আটক করা হয়। এসময় বেশ কয়েকটি অবৈধ গাড়ির বিরুদ্ধে যানবাহন আইনে মামলা দেয় পুলিশ। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ইন্সপেক্টর মোঃ মাইনুল ইসলাম ভূঁইয়া বলেন – নিয়মিত হাইওয়ে পুলিশ মহাসড়কে অবৈধ গাড়ি নিয়ন্ত্রণ করছে। গতকাল মাধবপুর থানা পুলিশকে সঙ্গে নিয়ে চেকপোস্ট বসিয়ে ত্রি হুইলারের বিরুদ্ধে অভিযান চালিয়েছি। অবৈধ গাড়ির বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ চলমান আছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com