মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের সরকারি ভূমি একটি প্রভাবশালী চক্রের কবলে জেলা বিজ্ঞান মেলায় “উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব” এর জয়জয়কার নবীগঞ্জ তামাশপুরে নিরীহ ব্যক্তির ভিটাজমি দখল চেষ্টার অভিযোগ নবীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা ডাকাতি মামলার অভিযোগ হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযান ॥ দুইজন গ্রেফতার চুনারুঘাটে র‌্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান ॥ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা সংসদে চা শ্রমিকদের ভিটা ভূমি অধিকার চাইলেন এমপি ফয়সল বানিয়াচংয়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণে প্রস্তুতিমূলক সভা সড়ক দুর্ঘটনায় আহত সফিক মিয়ার পাশে হকার সমিতি মাধবপুরে আউশ ধানের বীজ ও সার বিতরণ

নবীগঞ্জে বিএনপি নেতা মেরাজ মিয়ার মৃত্যুতে উপজেলা বিএনপির শোক

  • আপডেট টাইম শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ৩৮৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়ন বিএনপি সভাপতি ও বিশিষ্ট শালিস বিচারক শ্রীমতপুর গ্রামের আলহাজ্ব আজিজ আহমেদ মেরাজ মিয়া (৬৫) গতকাল বৃহষ্পতিবার সকাল ১০ ঘটিকায় নিজ বাসভবনে হার্টএ্যাটাক করে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)।
আলহাজ্ব আজিজ আহমেদ মেরাজ মিয়ার মৃত্যুতে নবীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সরফরাজ আহমেদ চৌধুরী ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চৌধুরী শেফু গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এক শোক বার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে নেতৃবৃন্দ বলেন, সদালাপী সরল এই মানুষটি বিএনপির একনিষ্ট নেতা এবং সাধারণ মানুষ হিসেবে সকলের নিকট সমাদৃত ছিলেন। মেরাজ মিয়ার মৃত্যুতে বিএনপি আজ নবীগঞ্জের একজন আদর্শবান নেতাকে হারাল। উনার মৃত্যুতে আমরা আজ বাকরুদ্ধ এবং এলাকাবাসী হারাল একজন প্রকৃত জনদরদী মানুষকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com