মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের সরকারি ভূমি একটি প্রভাবশালী চক্রের কবলে জেলা বিজ্ঞান মেলায় “উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব” এর জয়জয়কার নবীগঞ্জ তামাশপুরে নিরীহ ব্যক্তির ভিটাজমি দখল চেষ্টার অভিযোগ নবীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা ডাকাতি মামলার অভিযোগ হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযান ॥ দুইজন গ্রেফতার চুনারুঘাটে র‌্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান ॥ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা সংসদে চা শ্রমিকদের ভিটা ভূমি অধিকার চাইলেন এমপি ফয়সল বানিয়াচংয়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণে প্রস্তুতিমূলক সভা সড়ক দুর্ঘটনায় আহত সফিক মিয়ার পাশে হকার সমিতি মাধবপুরে আউশ ধানের বীজ ও সার বিতরণ

নবীগঞ্জে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ২৫৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে চলতি রবি মৌসুমে বিনামূল্যে গম, সরিষাসহ বিভিন্ন ধরনের রবি শস্য বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৩৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃকদের মধ্যে বিনামূল্যের বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ারের সভাপতিত্বে পজিপ কর্মকর্তা শাকিল আহমেদের পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মাকসুদুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাকিল হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, উপজেলা কৃষকলীগের সভাপতি শেখ শাহনুর আলম ছানু প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাকসুদুল আলম। ২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে ১৩৫০ জন প্রান্তিক কৃষকদের মধ্যে সূর্যমূখী ১৫০ জন, সরিষা ১০০০, ভূট্টা ১০০ ও গম ১০০ জনের মধ্যে বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com