বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

গ্রাম পুলিশের চাকুরী সরকারী করণসহ বেতন ভাতা বৃদ্ধির দাবী

  • আপডেট টাইম রবিবার, ২৭ জুলাই, ২০১৪
  • ৬৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন হবিগঞ্জ জেলা শাখার এক সাধারন সভা অনুষ্টিত হয়েছে। গতকাল শনিবার বিকালে হবিগঞ্জ সদর রিচি ইউ.পি কমপ্লেক্স প্রাঙ্গনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন গ্রাম পুলিশ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আয়ুব আলী। প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। বিশেষ অতিথি ছিলেন গ্রাম পুলিশ ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সচিব শেখ মোঃ ইউনূছ মিয়া। বক্তৃতা করেন মোঃ সোনাফর আলী, মোঃ আহম্মদ আলী, ললিত মোহন বৈদ্য মানিক, তাজুল ইসলাম, আব্দুল হক, বেনু মিয়া, জাহাঙ্গীর মিয়া, আক্তার আলী, মনীন্দ্র সরকার, আব্দুল আজিদ প্রমুখ। হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন বলেন ইউ.পি চেয়ারম্যানগণ যেমন ২৪ ঘন্টা জনগণের ডাকে কাজ করতে বাধ্য হন, সরকারী ছুটি বলতে স্থানীয় সরকার জন প্রতিনিধিদের কপালে নেই, তেমনি গ্রাম পুলিশেরও একই অবস্থা। অথচ বেতন ভাতা অসম্মানজনক। এ দিকে গ্রাম পুলিশদের দিবারাত্রি দায়-দায়িত্ব ও কঠোর পরিশ্রম করে, জনগণের আপনজন হিসেবে বিপদে আপদে জনপ্রতিনিধি ও থানা পুলিশের ন্যায় কাজ করছে অথচ বেতন দু’হাজার টাকা। প্রধান অতিথি মোহাম্মদ আলী মমিন গ্রাম পুলিশের চাকুরী সরকারীকরণ করে কমপক্ষে মাসিক ৭ হাজার টাকা বেতনসহ সরকারী নিয়মানুযায়ী উৎসব ভাতা প্রদানের দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com