বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে জনপ্রতিনিধিদের অংশ গ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ৩৮৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় খাদ্য মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলা প্রশানের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহীন দেলোয়ারের সভাপতিত্বে হবিগঞ্জ নিরাপদ খাদ্য কর্মকর্তা সাকিব হোসেনের পরিচালনায় এক সেমিনার অনুষ্টিত হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য সচিব আব্দুন নাসের খাঁন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী। বক্তব্য রাখেন মৌলভীবাজার নিরাপদ খাদ্য কর্মকর্তা শামছুল আবেদীন, মহিলা ভাইচ চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ খালেদুর রহমান খালেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাকিল হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, পৌর কাউন্সিলর যুবরাজ গোপ, মহিলা কাউন্সিলর ফারজানা আক্তার পারুল প্রমূখ।
উপস্থিত ছিলেন নবীগঞ্জ পজিপ কর্মকর্তা শাকিল আহমেদ, সদর ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান, ইমদাদুল হক চৌধুরী, দেলোয়ার হোসেন, হাবিবুর রহমান হাবিব, কাউন্সিলর বাবুল চন্দ্র দাশ, কাউন্সিলর ফজল চৌধুরী, নানু মিয়া, জাকির আহমেদ, কবির মিয়া, আব্দুস ছুবান, মহিলা কাউন্সির নাসিমা বেগম, পূর্ণিমা দাশ, ইউপি সদস্য সুজন মিয়া প্রমূখ।
বক্তব্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য সচিব আব্দুন নাসের খাঁন বলেন, দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ২০১৩ সালে সংশোধনী আইন করেছেন। যা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করলে আমরা সবাই এর ফল ভোগ করবো। তৃনমূল পর্যায়ে জনপ্রতিনিধিদের ভূমিকায় (সক্রিয়) খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com