বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

গজনাইপুর ইউনিয়ন সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন আঞ্চলিক শাখার ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ৫০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন(চট্র-১৯৭৯) এর অন্তর্ভুক্ত নবীগঞ্জ উপজেলার ১১নং গজনাইপুর ইউনিয়ন সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন আঞ্চলিক শাখার ত্রি-বার্ষিক নির্বাচন উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ লুৎফুর রহমান (প্রাপ্ত ভোট ১৫৪) তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী জাহিদ আহমেদ পেয়েছেন ১৩৩ ভোট। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আব্দুল হাই (প্রাপ্ত ভোট ১৭৮) মোঃ আকলু মিয়া, (প্রাপ্ত ভোট ১১৪)। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জামাল মিয়া (প্রাপ্ত ভোট ১৫৪), তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ মোস্তাক পেয়েছেন ১২৮ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আব্দুল আহাদ (প্রাপ্ত ভোট ১৪৯), তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আফজল মিয়া পেয়েছেন ১৪০ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইয়াকিন মিয়া (প্রাপ্ত ভোট ১৫৩), তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুমান আহমেদ পেয়েছেন ১৩৪ ভোট। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন শফিকুন নুর (প্রাপ্ত ভোট ১৭৮), তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মর্তুজা মিয়া পেয়েছেন ১১৭ ভোট। এ ছাড়া বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় প্রচার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রুশেল মিয়া, দপ্তর সম্পাদক সন্জব আলী, সদস্য পদে আছাদ মিয়া ও রুহেল মিয়া। গতকাল দিনারপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে ৩২৯ জন ভোটারের মধ্যে ২৯৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনকালে কেন্দ্র পরিদর্শন করেন গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি এম.এ মুহিত, ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল আলম, সাবেক ইউপি সদস্য শাহ গোলাম ইজদানী শামীম, আনফাল মিয়া, ইউপি সদস্য ছালিক মিয়া, জাহেদ আহমেদ, জুবায়ের আহমেদ, সেকুল মিয়া, ছাদির মিয়া, অয়তুন মিয়া সহ শ্রমিক নেতৃবৃন্দসহ এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন হবিগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাজিদুর রহমান শিপু। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন দিনারপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শহিদুল ইসলাম শাহিন। নির্বাচন সমন্বয়কারী হিসাবে দায়িত্বে ছিলেন শাহনেওয়াজ আহমেদ। নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com