বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ হিমেল হবিগঞ্জ জেলার শ্রেষ্ট এসএমসি সভাপতি নির্বাচিত

  • আপডেট টাইম বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ৩৫২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ জেলা পর্যায়ে জাতীয় শিক্ষা পদক ২০২৩ প্রতিযোগীতায় প্রাথমিক বিদ্যালয় (এসএমসি) স্কুল ম্যানেজিং কমিটির শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পৌর এলাকার কানাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি উত্তম কুমার পাল হিমেল।
হবিগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে গত ১০ অক্টোবর সোমবার বিকালে এ ঘোষণা দেয়া হয়। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পৌর এলাকার কানাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটিতে দীর্ঘদিন যাবত সততা, স্বচ্ছতা ও দক্ষতার সাথে সভাপতির দায়িত্ব পালন করছেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল। শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে প্রথমে নবীগঞ্জ উপজেলায় এবং পরবর্তীতে জেলায় শ্রেষ্ট সভাপতি নির্বাচিত করা হলো।
প্রাথমিক বিদ্যালয় (এসএমসি) স্কুল ম্যানেজিং কমিটির হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হওয়ায় হবিগঞ্জ জেলা প্রশাসক এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানিয়ে সাংবাদিক হিমেল আগামী দিনে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগীতায় সকলের সহযোগীতা কামনা করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com