মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জের আউশকান্দিতে দি ফ্রেন্ডস সোসাইটি উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরন

  • আপডেট টাইম রবিবার, ২৭ জুলাই, ২০১৪
  • ৬১৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি বাজারস্থ দি ফ্রেন্ডস সোসাইটির উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আউশকান্দি ইউনিয়নের তিনটি ওয়ার্ডের আড়াই শতাধিক গরীব, অসহায় ও দুঃস্থ্যদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। গতকাল শনিবার সকাল ১১টায় দি ফ্রেন্ডস সোসাইটির কার্যালয় আলহাজ্ব ফয়েজ ম্যানশনে বিতরন পূর্বে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন, উক্ত সোসাইটির সভাপতি আমিনুর রহমান নোমান, সাধারন সম্পাদক সমরেন্দ্র বৈদ্যের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ দিলাওর হোসেন, বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য হাজী বরুল ইসলাম বকুল, বিশিষ্ট মুরুব্বী হাজী শাহনুর আলম সানুর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দি ফ্রেন্ডস সোসাইটির সদস্য সৈয়দ আজমান আলী, শাহ ফয়ছল মিয়া সেলিম, হাজী ফুল মিয়া, মোঃ ফুলকাছ মিয়া, আব্দুল হাকিম, জাকির হোসেন, ফাহিম ফয়ছল, মোজাহিদ আহমদ, জাহিদ আহমদ, সাংবাদিক এম মুজিবুর রহমান, সাংবাদিক বুলবুল আহমদ, বাজার ব্যবসায়ী খালেদ আহমদ জজ, মোঃ ছাদিক মিয়া, মাসুদ খান, প্রমূখ।
অনুষ্টানে প্রত্যেককে সয়াবিন তেল, চিনি, ময়দা, সেমাই বিতরন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com