শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন বাহুবলে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার হবিগঞ্জ শহরে গাড়ি থেকে চাঁদাবাজি ॥ আটক ৩ বানিয়াচঙ্গের গুনই গ্রামের আকলিমা হত্যা মামলা আসামিরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে ॥ গ্রেপ্তারের দাবী রাজনগর এলাকায় অবৈধ দোকানপাট দখলমুক্ত করতে পৌরসভার অভিযান হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে দুর্ঘটনায় চালকের মৃত্যু নবীগঞ্জে পহেলা বৈশাখ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

চুনারুঘাটে ইজারা বহির্ভূত স্থান থেকে বালু উত্তোলনের দায়ে ৭০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৫৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ইজারা বহির্ভূত স্থান থেকে বালু উত্তোলনের দায়ে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিয়া আমীন পাপ্পা উপজেলার ঘরগাঁও-কাজিরখিল অংশে অভিযান চালিয়ে এ জরিমান আদায় করেন। এ সময় তিনি ওই এলাকার নাজমুল হোসেনকে ৭০ হাজার টাকা জরিমানা করেন এবং বালু উত্তোলনে ব্যবহৃত ২টি ড্রেজার মেশিন জব্দ করেন। অভিযানে সহযোগিতা করেন, চুনারুঘাট থানা-পুলিশের একটি টীম। আফিয়া আমীন পাপ্পা জানান, ইজারা বহির্ভূত স্থান থেকে বালু উত্তোলনের জন্য এ অভিযান পরিচালনা করা হয়। আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com