রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরিষা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার লাখাইয়ে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ নবীগঞ্জে বিজনা নদীতে একটি সেতু নির্মাণের স্বপ্ন দেখছেন এলাকাবাসী শায়েস্তাগঞ্জে র‌্যাবে অভিযান ৩টি এয়ারগান উদ্ধার সৈয়দ মোঃ ফয়সলের হাত ধরে ৩০ বছর পর বিএনপির দখলে হবিগঞ্জ-৪ আসন হবিগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জিকে গউছকে নবীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের শুভেচ্ছা হবিগঞ্জ সদর হাসপাতালে লিফট অপারেটর আছে, আবার নেই ভোগান্তিতে রোগী ও স্বজনরা বাহুবলে বাস উল্টে পথচারী নিহত ॥ ২৫ যাত্রী আহত এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ এমপি নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বাড়ি ছুটে গেলেন জিকে গউছ

নবীগঞ্জ উপজেলা বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্টিত

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ জুলাই, ২০১৪
  • ৫৪৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, ওলামা দল, জাসাস, তাতী দল, তরুন দল, জাসাদসহ অঙ্গ সংগঠনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়ার বাসভবনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। এর আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় টেলি কনফারেন্সে বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া। যুক্তরাজ্য থেকে উপস্থিত নেতাকর্মীসহ নবীগঞ্জ বাসীর উদ্দেশ্যে বলেন, বর্তমান অবৈধ সরকার ক্ষমতায় আসার সাথে সাথে দেশে খুন, গুম, রাহাজানি বৃদ্ধি পেয়েছে। মানুষের জানমালের নিরাপত্তা নেই। তাই ঈদেঁর পরে বেগম খালেদা জিয়ার ডাকে সাড়া দিয়ে একদফা আন্দোলনে ঝাপিঁয়ে পড়ার জন্য আহ্বান জানান। উপজেলা যুবদল সভাপতি ও পৌর কাউন্সিলর এটিএম সালামের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, জেলা জামায়াতের জেনারেল সেক্রেটারী মাওঃ মোশাহিদ আলী, বিএনপি নেতা আবুল হোসেন আজাদ, বিএনপির সাংগঠনিক সম্পাদক শিহাব চৌধুরী, পৌর বিএনপির সাংগঠনিক যুবরাজ গোপ, বিএনপি নেতা বয়েত উল্লা, সফিউল আলম বজলু, হাজী মেরাজ মিয়া, এডঃ লুৎফুর রহমান, ওলামা দলের সহ-সভাপতি মাওঃ মোস্তফা আল হাদী, জমিয়তে ইসলামের মাওঃ আব্দুর রকিব হক্কানী, শ্রমিক দল সভাপতি মোর্শেদ আহমদ, সাধারণ সম্পাদক মনর উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল বাকির চৌধুরী এমরান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সোহেল আহমদ রিপন, আব্দুর রকিব, আব্দুল আহাদ, রুপন আহমদ, নুরুল আমীন, শামীম আহমদ মনা, রাসেল আহমদ, স্বপন আহমদ ডন, সাজান চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের যোশেফ বখত চৌধুরী, জিতু মিয়া সেন্টু, ছাত্রদল আহ্বায়ক হারুনুর রশীদ, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান জুয়েল, শেখ আবুল কাশেম, খালেদ আহমদ, আবুল কালাম মিঠু, আব্দুল সাহেদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজিউর রহমান চৌধুরী, ওয়াহিদুজ্জামান জুয়েল, কলেজ ছাত্রদলের আহ্বায়ক অলিউর রহমান, যুগ্ম আহ্বায়ক জিয়াউল ইসলাম, ছাত্র শিবির সভাপতি মোজাহিদ আলম, কৃষক দলের বিভু আর্চায্য, জাসাদের হোসাইন আহমদ, তাতী দলের আজিল চৌধুরী, শ্রমিক দলের শাহীন আহমদ প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com