বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে শারদীয় দুর্গাপূজা পালন উপলক্ষে পুলিশের মতবিনিময় সভা

  • আপডেট টাইম রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলায় শারদীয় দুর্গাপূজা সুন্দর ও সুশৃংখলভাবে পালনের লক্ষ্যে মতবিনিময় সভা করেছে মডেল থানা পুলিশ। গতকাল শনিবার দুপুরে বাহুবল মডেল থানা প্রাঙ্গণে উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইন্সপেক্টর (তদন্ত) প্রসিত কুমার দাশ, পুটিজুরী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোবারক হোসেন, হবিগঞ্জ পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নিরঞ্জন সাহা নিরু, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, ইউপি চেয়ারম্যান আব্দুর রেজ্জাক, শামীম আহমেদ, বাহুবল পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল সাহা, সাধারণ সম্পাদক সঞ্জয় পাল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নীহার রঞ্জন দেব প্রমুখ।
মতবিনিয়ম সভায় উপজেলার ৫৩টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com