বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নবীগঞ্জ পৌরসভার সামাজিক সম্প্রীতি সমাবেশ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নবীগঞ্জ পৌরসভা কর্তৃক সামাজিক সম্প্রীতি সমাবেশ আজ ২১ সেপ্টেম্বর ২০২২ রোজ বুধবার দুপুর ২টায় নবীগঞ্জ পৌরসভার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নবীগঞ্জ গোবিন্দ জিউ আখড়া কমিটির সভাপতি নিখিল চন্দ্র আচার্য্য, নবীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর বাবুল চন্দ্র দাশ, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নানু মিয়া, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি সুখেন্দু রায় বাবুল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নারায়ণ চন্দ্র রায়, গোবিন্দ জিউ আখড়া পূজা মণ্ডপ কমিটির সভাপতি রঙ্গলাল রায়, লোকনাথ সেবা সংঘের নিতেশ চন্দ্র রায়, আইডিয়াল উইমেনস কলেজের অধ্যক্ষ নজির আহমেদ, নবীগঞ্জ আশা প্রতিনিধি রামানন্দ নাথ, পূজা উদযাপন পরিষদ নবীগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক কর্ণমনি দাশ, সাবেক মেম্বার রসময় শীল, পাণ্ডব দেব, গৌতম পুরকায়স্থ, দীপক পাল, নিতেশ দাশ, অর্জুন দাশ, টিটু দেবনাথ, রবীন্দ্র দাশ সেলাই প্রমুখ।
সম্প্রীতি সমাবেশের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নবীগঞ্জ উপজেলা জামে মসজিদের ইমাম মাওঃ মাহবুবুর রহমান এবং পবিত্র গীতাপাঠ করেন সেনেটারি ইন্সপেক্টর সুকেশ চক্রবর্ত্তী। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র-৩ ফারজানা মিলন পারুল, সংরক্ষিত কাউন্সিলর পূর্ণিমা রানী দাশ, ৯নং ওয়ার্ড কাউন্সিলর ফজল চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার রায়, নবীগঞ্জ উপজেলা পরিষদ শিশু শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির অধ্যক্ষ কাঞ্চন বণিক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নবীগঞ্জ পৌর শাখার সহ সাধারণ সম্পাদক রঞ্জিত চক্রবর্ত্তী নান্টু, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ তারিকুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা শেখ মোঃ জালাল উদ্দীন, উপসহকারী প্রকৌশলী অরুণ চন্দ্র দাশ, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ, প্রধান সহকারী সরাজ মিয়া, সহকারী কর আদায়কারী পৃথ্বীশ চক্রবর্ত্তী, নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দিপংকর সরকার সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
সভাপতির বক্তব্যে মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী আসন্ন দুর্গোৎসব সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নে সম্পন্ন হওয়ার জন্য যা যা করণীয় পৌরসভার পক্ষ থেকে সব ধরণের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন। তিনি এ ব্যাপারে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, সুশীল সমাজ সর্বোপরি বিভিন্ন পূজা মণ্ডপের পূজারীবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেন। সভা শেষে তিনি পৌরসভার পক্ষ থেকে পৌরসভার ৭টি পূজামণ্ডপের প্রতিটি কমিটির সভাপতি/সাধারণ সম্পাদকের হাতে নগদ ১১ হাজার টাকা প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com