বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে পলি হত্যার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার মুরাদ আলী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৬২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের চাঞ্চল্যকর পলি হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেন হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলী। গতকাল (২১ সেপ্টেম্বর) বুধবার সন্ধায় চুনারুঘাট উপজেলার গাজিপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামের গজারিপাড় নিহত পলির বাড়ি ও বসতঘরে পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, সার্কেল এএসপি মহসিন আল মুরাদ, চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ, ওসি (তদন্ত) গোলাম মোস্তফা ও মামলার বাদী নিহত পলি আক্তারের বোন জলি আক্তার। এসপি মুরাদ আলী ঘটনাস্থল পরিদর্শন করে পলাতক আসামীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন।
উল্লেখ্য-গত ১৬ সেপ্টেম্বর শুক্রবার সকালে ভাসুর পুত্ররা পলি আক্তার কে কুপিয়ে ও জবাই করে নিঃসংশ ভাবে হত্যা করে।ঘটনার পর শামীম নামে এক খুনি কে আটক করে পুলিশ। আটক শামীম ঘটনার দায় স্বীকার করে হবিগঞ্জ কোর্টে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে চুনারুঘাট থানায় হত্যা মামলা দায়ের করে নিহত পলির বোন জলি আক্তার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com