বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচন ॥ আওয়ামীলীগ প্রার্থী ডাঃ মুশফিক হুসেন চৌধুরী মনোয়নপত্র দাখিল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ডাঃ মুশফিক হুসেন চৌধুরী মনোয়নপত্র দাখিল করেছেন। গতকাল দুপুরে তিনি মিছিল সহকারে জেলা প্রশাসক ইশরাত জাহানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি অ্যাডভোকেট ফয়জুল বশির চৌধুরী সুজন, ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া, ইউপি চেয়ারম্যান শামীম আহমেদ, ইউপি চেয়ারম্যান ফরিদ আহমেদ, ইউপি চেয়ারম্যান হাফেজ শামরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা বাবুল চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারগণ। এর আগে তিনি উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। মনোনয়নপত্র দাখিল শেষে আওয়ামীলীগ প্রার্থী ডাঃ মুশফিক হুসেন চৌধুরী সাংবাদিক জানান, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ইতিপূর্বে আরো মনোনয়ন দিয়ে জেলা পরিষদের চেয়ারম্যান ও প্রশাসক করেছেন। এই দায়িত্ব পালনকালে সাড়ে ১০ বছরে জেলায় ব্যাপক উন্নয়ন করেছি। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য জননেত্রী শেখ হাসিনা আমাকে আবার মনোনয়ন দিয়েছেন। আমি আশাবাদী এবারও জয়ী হবো। এ জন্য জেলার সকল উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের কাছে দোয়া আশির্বাদ এবং নৌকা মার্কায় ভোট কামনা করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com