বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সরকার নারী শিক্ষার প্রসারে মাইল ফলক স্থাপন করেছে-মিলাদ গাজী এমপি

  • আপডেট টাইম সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৪৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলদেশ রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজ (মিলাদ গাজী) এমপি বলেছেন, ‘শেখ হাসিনার সরকার নারী শিক্ষার প্রসারে মাইল ফলক স্থাপন করেছে। শেখ হাসিনার সরকারের জন্যই আজ শিক্ষা খাতে এত উন্নয়ন হচ্ছে। একটা উন্নত জাতি গড়ে তুলতে শিক্ষার কোনো বিকল্প নাই। আর শিক্ষাক্ষেত্রে নারীদের যুগঃপূত অংশ গ্রহনই জাতীকে সুদৃঢ় অবস্থানে পৌঁছাতে পারে। শিক্ষিত নারী মানে শিক্ষিত জাতী। তাই বর্তমান সরকার নারী শিক্ষায় অধিক গুরুত্বারোপ করছে। একজন শিক্ষকই একটা সমাজ ও রাষ্ট্র গড়ে তোলার প্রকৃত কারিগর। আজকের শিক্ষার্থীরা আগামী দিনের দেশ ও জাতীর কর্ণধার।”
গতকাল রবিবার (১১ সেপ্টেম্বর) বাহুবল উপজেলার মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন উপলক্ষে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি নিরঞ্জন সাহা নিরু-এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামিলীগের সহ-সভাপতি আসকার আলী, আব্দুল জলিল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ তারা মিয়া, দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদ বাহুবল উপজেলা শাখার সভাপতি হুমায়ুন রশিদ জাবেদ, মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক হাবিব রহমান, গভর্নিং বডির সদস্য ডা. আঃ মতিন, শফিকুল আলম, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুজন মিয়া আখঞ্জি, বাহুবল উপজেলা ছাত্রলীগ নেতা শাওন, মনসুর, হিরন, সহ বিদ্যালয় ও কলেজের শিক্ষিক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com