মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জ জেলা স্বাচিপের সম্মেলন অনুষ্ঠিত ॥ ডাঃ মুশফিক চৌধুরী সভাপতি ডাঃ উজ্জল সাধারণ সম্পাদক

  • আপডেট টাইম শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চিকিৎসকদের সাধারণ মানুষদের সেবা নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক্ষ ডাঃ এম ইকবাল আর্সলান। তিনি শুক্রবার রাত হবিগঞ্জ শিল্পকলা একাডেমী মিলায়তনে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) হবিগঞ্জ জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। সম্মেলনে তিনি আরো বলেন-বর্তমান সরকার ক্ষমতায় আসার পর চিকিৎসক সকল সুযোগ-সুবিধা দিয়েছে। সরকার যেহেতু চিকিৎসকদের সকল প্রকার সুযোগ সুবিধা দিচ্ছে, চিকিৎসকদের জনগণকে সঠিক ভাবে সেবা দিতে হবে। স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) হবিগঞ্জ জেলা সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ডাঃ মুশফিক হুসেন চৌধুরী এবং ডাঃ মুখলিছুর রহমান উজ্জলের পরিচালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ডাঃ এমএ আজিজ। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যাপক ডাঃ সুনির্মল রায়, হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোঃ নূরুল হক, হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আমিনুল সরকার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ অসিত রঞ্জন দাশ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ দেবপদ রায়। এছাড়াও বক্তব্য রাখেন ডাঃ জিএম মঈন উদ্দিন সাকো, ডাঃ আশিকুল মোহিত খান প্রমূখ। সম্মেলন শেষে কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ডাঃ এমএ আজিজ ২১ সদস্য বিশিষ্ট স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) হবিগঞ্জ জেলা কমিটি ঘোষণা করেন। কমিটির সভাপতি হলেন-ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, সহ-সভাপতি ডাঃ অসিত রঞ্জন দাশ, সহ-সভাপতি দেবপদ রায়, সাধারণ সম্পাদক ডাঃ মুখলিছুর রহমান উজ্জল, কোষাধ্যক্ষ ডাঃ প্রবাস চন্দ্র দেব, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ তারেক আল হোসাইনী, সাংগঠনিক সম্পাদক ডাঃ জিএম মঈন উদ্দিন সাকো, দপ্তর সম্পাদক ডাঃ আবু নাঈম মাহমুদুল হাসান, প্রচার সম্পাদক ডাঃ দেবাশীষ দাস, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডাঃ মোজাম্মেল হোসেন, গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক ডাঃ সৈয়দ এম আবরার জাবের, সমাজ কল্যাণ সম্পাদক ডাঃ নির্ঝও ভট্টাচার্য্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ডাঃ মৌসুমী ভদ্র, দুর্যোগ ও ব্যবস্থাপনা সম্পাদক ডাঃ ফাতেমা হক। কার্যকরি কমিটির সদস্যরা হলেন-ডাঃ দেলোয়ার হোসেন চৌধুরী, ডাঃ মোঃ মঈনুল ইসলাম, ডাঃ আশিকুল মোহিত খান, ডাঃ শামীমা আক্তার, ডাঃ দিবোন্দু রায় রাজীব ও ডাঃ মেহরাব বিনতে মুশফিক।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com