মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

রিচি বাজারে ৬৩ লাখ টাকার উন্নয়নের উদ্বোধন করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রিচি চক বাজারে ৬৩ লাখ টাকা ব্যয়ে একটি ফিস শেড, একটি মাল্টিপারপাস শেড, দু’টি খোলা শেড, একটি অফিস, ড্রেন ও রাস্তার উদ্বোধন করেছেন সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে তিনি এইসব উন্নয়নের উদ্বোধন করেন। এ সময় হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ আরব আলী, রিচি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান, অগ্নিকোনা পঞ্চায়েতের সভাপতি আরব আলী, রিচি সমাজকল্যাণ যুব সংঘের ভারপ্রাপ্ত সভাপতি বরকত আলী, সাধারণ সম্পাদক জিতু মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে এমপি আবু জাহির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার দেশের সার্বিক উন্নয়ন করে যাচ্ছে। হবিগঞ্জে শেখ হাসিনা মেডিক্যাল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ নানাখাতে যে উন্নয়ন হয়েছে তা অকল্পনীয়। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি সকল নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে থাকার জন্য এলাকাবাসীর প্রতি অনুরোধ জানান। প্রসঙ্গত, সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির এর প্রচেষ্টায় রিচি চক বাজারে ৬৩ লাখ টাকার এ উন্নয়ন বাস্তবায়ন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com