মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

বাহুবলে কাঁচা রাস্তা দিয়ে গাড়ি চলাচলে বাঁধা দেওয়ায় স্বামী- স্ত্রীকে কুপিয়ে ক্ষতবিক্ষত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৩ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে কাঁচা রাস্তা দিয়ে গাড়ি চলাচলে বাধা দেওযায় স্বামী স্ত্রীকে কুপিয়ে ক্ষত বিক্ষত করেছে একদল দুর্বৃত্ত। আহত স্বামী-স্ত্রীকে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী হাসপাতালে আইসিসিউতে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ঘটনার সাথে জড়িত মালেক নামের এক ব্যক্তির স্ত্রীকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ পরে আশংকা জনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করেন। তার অবস্থার অবনতি ঘটলে পশু চিকিৎসক আতঢ় আলীকে আইসিসিউতে ট্রান্সপার করেন চিকিৎসক। সিলেট ওসমানী হাসপাতালে থাকা পশু চিকিৎসক আতর আলীর ভাতিজা এমান বলেন, মাথায় কুপ বেশি লেগেছে, আইসিসিউতে রাখা হয়েছে, অবস্থা খুবই খারাপ। এ ঘটনার পর থেকে ঘটনার সাথে জড়িত লোকজনের পরিবারের সকল সদস্য পালিয়ে গেছে। এ ব্যাপারে বাহুবল থানার ওসি জানান, ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে জিজ্ঞাসাদের জন্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com