বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরের গরুর বাজারে নাজমুল স্টোরে বিক্রি হচ্ছে নষ্ট ডিম

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৪৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের গরুর বাজার এলাকায় নাজমুল স্টোরে ভোলা ডিমি বিক্রি করা হচ্ছে। ক্রেতারা ডিম ক্রয় করে প্রতারিত হয়ে দোকান মালিককে জিজ্ঞাসা করলে উল্টো লাঞ্ছিত হতে হচ্ছে। এ ব্যাপারে ব্যবস্থা নিতে প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তরের আহ্বান জানিয়েছেন প্রতারিত ক্রেতারা। জানা যায়, গরুর বাজার এলাকাস্থ নাজমুল স্টোর থেকে গত বুধবার সকালে এক হালি হাঁসের ডিম ক্রয় করে বাসায় নিয়ে যান যশেরআব্দা গ্রামের মোঃ শাহজাহান মিয়া। বাসায় নেয়ার পর ডিমগুলো ভাজি করার সময় দেখতে পান ডিমগুলো নষ্ট (ভোলা)। সাথে সাথে তিনি ডিমগুলো নাজমুল স্টোরের মালিক আব্দুল হকের নিকট নিয়ে যান। কিন্তু দোকানি আব্দুল হক শান্তনা মূলক কোন কথা না বলে উল্টো ধমক দিয়ে বলেন ডিমের ভিতরে ভাল না নষ্ট তা দেখার বিষয় আমার না। এ নিয়ে তর্কবির্তক হলে এক পর্যায়ে ক্রেতা শাহজাহান মিয়াকে লাঞ্ছিত করার চেষ্টা করেন দোকানি আব্দুল হক। এ সময় স্থানীয় লোকজন হতবাক হয়ে যান। একজন ব্যবসায়ীর নিকট এমন হিংস্র আচরণ কেউ প্রত্যাশা করেন না। এছাড়া আরও অনেকই দোকানি আব্দুল হকের নিকট থেকে নষ্ট ডিম নিয়ে প্রতারিক হচ্ছেন। এ ব্যাপারে ব্যবস্থা নিতে প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতি আহ্বান জানিয়েছেন প্রতারিত ক্রেতারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com