বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সাংবাদিক লুতুর পিতা আর নেই

  • আপডেট টাইম বুধবার, ২৩ জুলাই, ২০১৪
  • ৪৪৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ দৈনিক আমাদের সময়ের সাবেক ব্যবস্থাপনা সম্পাদক ও প্রকাশিতব্য দৈনিক আজকের পত্রিকা’র সম্পাদক সফিকুল ইসলাম লুতুর পিতা বিশিষ্ট সমাজসেবক আবদুল গণি তালুকদার আর নেই। তিনি গতকাল মঙ্গলবার সকাল ৬টায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাতাবলা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভোগছিলেন। তিনি ৪ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় গাতাবলা শাহী ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা অনুষ্টিত হয়। এতে চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, চুনারুঘাট পৌর চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলী, হবিগঞ্জ জজকোর্টের পিপি এডভোকেট আকবর হোসেইন জিতু, ১০ নং মিরাশি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আইয়ূব আলী, মরহুমের বড় পুত্র এডভোকেট সফিকুল ইসলাম বক্তব্য রাখেন। এছাড়াও উক্ত জানাজায়, বিশিষ্ট সাংবাদিক, রাজনৈতিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। পরে গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর স্ত্রীর কবরের পাশে তাকে শায়িত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com