বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ইসরাইলিদের বর্বোরচিত হামলার প্রতিবাদে চুনারুঘাটে মানববন্ধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ জুলাই, ২০১৪
  • ৪৯৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ ইসরাইলিদের বর্বোরচিত অব্যাহত হামলায় নারী শিশু সহ গাজায় সাধারণ মানুষ হত্যার প্রতিবাদে গতকাল সোমবার বিকেলে চুনারুঘাটে মানববন্ধন ও র‌্যালী করেছে সোনালী প্রত্যাশা নামে একটি সামাজিক সংগঠন। মানববন্ধনে অংশ নেন চুনারুঘাট উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ আলী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল আওয়াল মাষ্টার, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন বাচ্চুু, চুনারুঘাট ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি ও সাংবাদিক এস আর রুবেল মিয়া, সোনালী প্রত্যাশা সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তৌফিক, সদস্যরা হলেন যথাক্রমে, আবু সাঈদ রোমন, জসিম উদ্দিন, আফজল তালুকদার, আলাল, তুষার, রতন শীল, কাউছার খসরু, আবুল কালাম আজাদ, মোফাজ্জ্বল হোসেন তোফা, শেখ ফয়সল মিয়া, মোজাহিদ, সজিব আলী, সাজ্জাদ চিহ্ন, শেখ জাবেদ ও উজ্জ্বল প্রমূখ। মানববন্ধন শেষে একটি র‌্যালী চুনারুঘাট পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয় এবং অবিলম্বে ইসরাইলেদের হামলা বন্ধের দাবি জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com