বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

রেড ক্রিসেন্টের উদ্যোগে ও গ্রামীণফোনের সহযোগিতায় আজমিরীগঞ্জ ও বানিয়াচঙ্গের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরী ত্রাণ বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ৩৬৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিট এর আয়োজনে ও গ্রামীনফোনের সহযোগিতায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেঁও, শিবপাশা, আজমিরীগঞ্জ পৌরসভা, বানিয়াচং উপজেলার ৪নং বানিয়াচং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন ও ১০নং সুবিদপুর ইউনিয়নে গতকাল দুইশত পরিবারের মাঝে জরুরী খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের ভাইস-চেয়ারম্যান সফিকুল বারী আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আজমিরীগঞ্জ উপজেলার বিশিষ্ট সমাজসেবক রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের আজীবন সদস্য মনোয়ার আলী, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, কার্যনির্বাহী সদস্য সফিকুজ্জামান হিরাজ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের যুব প্রধান আশীষ কুমার কুরি। ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, সাবেক যুব প্রধান পংকজ কান্তি দাশ পল্লব, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দসহ হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের যুব ও স্বেচ্ছাসেবক বৃন্দ। অনুষ্ঠানের প্রধান অতিথির হিসেবে বক্তব্য প্রদানকালে ভাইস-চেয়ারম্যান সফিকুল বারী আউয়াল বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি একটি আন্তর্জাতিক মানবসেবী সংস্থা। যেকোন দুর্যোগ মানবিক সংকট ও দুর্বিপাকে রেড ক্রিসেন্ট সর্বপ্রথম সাড়া প্রদান করে। আকস্মিক এই বন্যায় রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের সেক্রেটারি ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম এর সাথে পরামর্শ করে আমরা শুরু থেকেই কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আজ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় দপ্তর ও গ্রামীণফোনের সহযোগিতায় আপনাদের মাঝে উপহার স্বরুপ জরুরী খাদ্য সামগ্রী প্রদান করা হচ্ছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র জাতীয় ব্যবস্থাপনা পর্ষদ ও উক্ত কার্যক্রমের সহযোগী গ্রামীণফোনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com