মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জে সবজির দাম আকাশ ছোঁয়া ॥ কাঁচামরিচ ২৪০ টাকা কেজি

  • আপডেট টাইম শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ৩৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের সবজি বাজারে জিনিসপত্রের দাম যেনো আকাশছোঁয়া। গত কয়েকদিনে কেজিতে ১০ থেকে ২০ টাকা করে বাড়ানো হচ্ছে। ক্রেতাদের অভিযোগ বাজার মনিটরিং না করায় ব্যবসায়ীরা ইচ্ছা মতো দাম আদায় করছে। বিক্রেতাদের অভিযোগ, অতিরিক্ত দামে জিনিস ক্রয় করতে হয়। সে জন্য দাম বেশি। দুই দিন আগেও আলু, পটল, ঢেড়শ, মুকি, জিঙ্গা, মূলাসহ বিভিন্ন সবজির দাম শিথিল ছিলো। এখন প্রতি কেজিতে ১০/২০ টাকা করে বেশি আদায় করা হচ্ছে। এ ছাড়া কাঁচামরিচ ১শ টাকা ছিলো। এখন ২০০ থেকে ২৪০ টাকা আদায় করা হচ্ছে। গতকাল শহরে চৌধুরী, বগলা, সিনেমা হল, শায়েস্তানগর বাজার ঘুরে দেখা গেছে এ দৃশ্য। ক্রেতাদের দাবি যদি জেলা প্রশাসন থেকে মনিটরিং করা হয় তবে হয়তবা কিছুটা শিথিল হবে বাজার দর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com