বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ফিলিস্তিনির উপর বর্বর হামলার প্রতিবাদে সিপিবি-বাসদের সভা ও বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ জুলাই, ২০১৪
  • ৬০৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ফিলিস্তিনি নাগরিকদের উপর ইসরাইল বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে সিপিবি-বাসদ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল ৩টায় বাণিজ্যিক এলাকাস্থ বাসদ কার্যালয়ের সম্মুখ থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় খোয়াই ব্রীজ সংলগ্ন স্থানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কমরেড হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সিদ্দিকী হারুনের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা সিপিবি সাধারণ সম্পাদক পীযুষ চক্রবর্তী, জেলা বাসদ সমন্বয়ক এ্যাড: জুনায়েদ আহমেদ, সাবেক ছাত্রনেতা আব্দুল হাকিম, এ.আর.সি কাউসার, ছাত্র ইউনিয়ন সভাপতি মাহমুদা খাঁ, ছাত্রফ্রন্ট সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান পলাশ, শেখ ইমদাদুল হক শুভ প্রমুখ। সভায় বক্তাগণ জাতিসংঘকে সাম্রাজ্যবাদের তল্পীবাহকের ভূমিকা না নিয়ে শান্তিপ্রিয় ফিলিস্তিনি জনসাধারণের পাশে থেকে ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ গঠনের আহবান জানান। প্রতিবাদ সভায় উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক হুমায়ুন খাঁন, শ্রমিক নেতা আঃ ছালাম, যুবনেতা সাহেব আলী, জেলা উদীচী সাধারণ সম্পাদক পি,কে সূত্রধর, মাসুদ পারভেজ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com