মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাছুলিয়া ব্রিজের গোড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ৪৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মাছুলিয়া খোয়াই নদীর ওপর দিয়ে বয়ে যাওয়া মাছুলিয়া ব্রিজের পাশ থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন যেন কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। ফলে ব্রিজটি হুমকির মুখে পড়েছে। ওই স্থান থেকে বালু উত্তোলন করে পাশেই উত্তর দিকে খোয়াই নদীর চরে স্তুপ করে রাখা হয়। আর সেখান থেকে ট্রাক ও ট্রাক্টরযোগে বিভিন্ন স্থানে বিক্রি করা হয়। এ অবস্থায় একদিকে যেমন নদী হারাচ্ছে গতিপথ, অন্যদিকে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। এ ছাড়া হবিগঞ্জ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া খোয়াই নদীর বিভিন্ন অংশে অবৈধ ড্রেজার মেশিন বসিয়েও তোলা হয় বালু। চুনারুঘাট থেকে শুরু হয়ে হবিগঞ্জ সদর উপজেলা পর্যন্ত প্রায় শতাধিক পয়েন্ট থেকে এ বালু উত্তোলন করা হয়। এর মধ্যে মাছুলিয়া ব্রিজ, রামপুর, যশোরআব্দা, মশাজান, শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ, রামশ্রী-লাকুড়িপাড়া ও মুড়ারবন্দ মাজার এলাকাসহ প্রায় অর্ধশতাধিক স্পট উল্লেখযোগ্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com