মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে মা-ভাইকে নির্যাতন পুত্রকে ৬ মাসের কারাদণ্ড

  • আপডেট টাইম সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৩৫৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে মা ভাই ও প্রতিবেশীকে নেশার টাকার জন্য চরম অপমান ও শারীরিক আঘাত ও নির্যাতন করার দায়ে পুত্রকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে মোবাইল কোর্টের মাধ্যমে উপজেলার সদর ইউনিয়নের বারিকান্দি গ্রামের মৃত রফিক মিয়ার পুত্র রুমান আলী (১৯) কে মোবাইল কোর্টের (দন্ড বিধি ১৮৬০ এর ৩৫৫ ধারার অপরাধ) মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
নেশার টাকার জন্য চরম অপমান ও শারীরিক আঘাত, বাড়ি ঘর ভাঙচুর ইত্যাদি নিয়মিত অপরাধের অভিযোগের প্রেক্ষিতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করেন। ছেলেটির এহন আচরণে গ্রামবাসী ও অবগত ছিল এবং ব্যাপক অভিযোগ পাওয়া যায়। প্রসিকিউশকন এবং আসামি ধরতে সহায়তা করেন নবীগঞ্জ থানার এস আই দুর্গা দাশের নেতৃত্বে একদল পুলিশ। মোবাইল কোর্টের সত্যতা নিশ্চিত করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com