শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

হবিগঞ্জ শাহজালাল ট্রাস্টের সদস্যের মাতার মৃত্যুতে ঈসালে সাওয়াব ও দুআ মাহফিল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ৫১৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শাহজালাল (র.)-আইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্ট-এর অন্যতম সদস্য যুক্তরাজ্য প্রবাসী নবীগঞ্জের বেতাপুর গ্রামের কৃতিসন্তান রায়হান চৌধুরীর মাতা লুৎফা হাসান চৌধুরীর মৃত্যুতে ঈসালে সাওয়াব ও দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্ট-এর চেয়ারম্যান মোঃ আব্দুল মুহিত রাসেল-এর সভাপতিত্বে এবং অফিস সম্পাদক মোঃ আবু সুফিয়ান হারুন-এর পরিচালনায় গত ২৬ জুলাই বাদ যুহর ঈসালে সাওয়াব ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ নহরপুর শাহজালাল (র.)-আলিম মাদরাসা অডিটোরিয়াম অনুষ্ঠিত মাহফিলের শুরুতে আল-কুরআন থেকে তিলাওয়াত করেন মো. তোফায়েল আহমদ, ইসলামি সঙ্গীত পরিবেশন করেন শাকিল আহমদ, স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ শাহজালাল (র.)-আইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্ট-এর সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল বাছিত। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নবীগঞ্জ নহরপুর শাহজালাল (র.)-আলিম মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মো. নুরুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ নবীগঞ্জ উপজেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহীম ইউসুফ, প্রচার সম্পাদক হাফিয মো. মিজানুর রহমান, সদস্য মাওলানা মো. আব্দুল কাইয়ুম, সিনিয়র শিক্ষক মাওলানা মো. সাব্বির আহমদ, নবীগঞ্জ পৌর তালামীযের সভাপতি মো. জহুরুল ইসলাম রাহুল, মাদরাসার শিক্ষক মো. রাশেদুজ্জামান চৌধুরী প্রমূখ।
এতে উপস্থিত ছিলেন হবিগঞ্জ শাহজালাল (র.)-আইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্ট-এর দায়িত্বশীলবৃন্দ, প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থী সহ বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com