বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ে উপ-নির্বাচনে মোরগ প্রতীকে গিয়াস উদ্দিন বিজয়ী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ২৮৭ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলায় উৎসবমুখর পরিবেশে ব্যাপক উদ্দিপনায় ভোটারদের অংশ গ্রহনে অনুষ্ঠিত হলো মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের উপ-নির্বাচন। তেঘরিয়া ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে টানা ভোটগ্রহন। উপজেলা নির্বাচন অফিস সুত্রে যানা যায়, নির্বাচনে ২নং ওয়ার্ডের সাধারণ সদস্য হিসাবে ৬শ ৮ ভোটে মোঃ গিয়াস উদ্দিন মোরগ প্রতীকে বিজয়ী হয়েছে। তার নিকট তম প্রতিদ্বন্দ্বি বিলাস আক্তার টিউবয়েল পেয়েছেন ৫শত ৮১ ভোট ও আরেক প্রার্থী মোঃ জুনাইদ মিয়া ফুটবল মার্কায় পেয়েছেন ৩শ ৯৬ ভোট। এদিকে ভোট চলাকালিন সময় হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শরীফ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ সাদেকুল ইসলাম, আমিরুল ইসলাম আলম (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম লাখাই থানা ওসি সাইদুল ইসলাম নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com