বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবল মডেল প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত ॥ নূরুল ইসলাম নূর সভাপতি, মজিদ শেখ সাধারণ সম্পাদক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ৩৬৩ বা পড়া হয়েছে

সোহেল মিয়া, বাহুবল থেকে ॥ বাহুবল মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে নূরুল ইসলাম নূর ও সাধারণ সম্পাদক পদে আব্দুল মজিদ শেখ নির্বাচিত হয়েছেন। নির্বাচনের তফসিল অনুযায়ী প্রত্যাহারের শেষ দিন গতকাল সোমবার সকল পদে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। কমিটির আহ্বায়ক নূরুল ইসলাম মনি ও যুগ্ম আহ্বায়ক মোঃ নূরুল আমীন এবং এম. সাজিদুর রহমানের যৌথ স্বারিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। নির্বাচিত কমিটির অন্যান্য কর্মকর্তাগণ হলেন- সহ-সভাপতি সাইফুর রহমান জুয়েল ও ফয়সল আহমেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মনির”ল ইসলাম শামিম ও সামিউল ইসলাম, অর্থ ও দপ্তর সম্পাদক আজিজুল হক সেলিম, প্রচার সম্পাদক ইসমাইল মাহমুদ ফিরোজ, সাহিত্য ও প্রকাশণা সম্পাদক এম. সেলিম আহমদ আখনজী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সোহেল আহমদ, নির্বাহী সদস্য নজরুল ইসলাম ও মইনুল ইসলাম। আহ্বায়ক কমিটি গত ১৮ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী ২২ জুলাই পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, ২৩ জুলাই যাচাই-বাছাই ও ২৫ জুলাই প্রত্যাহারের শেষ দিন ছিল।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com