বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

রোটারী ক্লাবের ইফতার মাহফিল

  • আপডেট টাইম সোমবার, ২১ জুলাই, ২০১৪
  • ৫৪৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ রোটারী ক্লাব অব হবিগঞ্জের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে স্থানীয় স্কাই কুইন চাইনিজ ও বাংলা রেস্টুরেন্টে ক্লাবের নিয়মিত সাপ্তাহিক সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল ইসলাম। ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মোতাব্বির হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারী এএসএম মহসিন চৌধুরীর পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চার্টার প্রেসিডেন্ট শহীদ উদ্দিন চৌধুরী, পিপি অ্যাডভোকেট এম এ মতিন খান, পিপি সুভাষ চন্দ্র দেব। দেশ ও জাতির কল্যাণে ইফতার পূর্ব মোনাজাত করেন অতিথি বিজ্ঞ জেলা ও দায়রা জজ বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল ইসলাম। পরে ক্লাব প্রেসিডেন্টের সৌজন্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com