বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে চোরাই কাঠ বোঝাই ট্রাক আটক

  • আপডেট টাইম সোমবার, ২১ জুলাই, ২০১৪
  • ৬৬২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে চোরাই কাঠ বোঝাই ট্রাক আটক করেছে থানা পুলিশ। জানা যায়, গতকাল রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এস আই আবুল কাশেমের নেতৃত্বে একদল পুলিশ পৌর শহরের মধ্যবাজার থেকে চোরাই কাঠ বোঝাই ট্রাক (নং-ঢাকা মেট্টো-ঠ-১৪-১১২৭) আটক করে।
সূত্র জানায়, উপজেলার সাতছড়ি বাগান থেকে বাগান ভিলেজার আব্দুল মালেক ও মন্নর মিয়া প্রতিনিয়ত বাগানের গাছ কেটে চোরাই পথে বিক্রি করে আসছে। তারা ওই দিন বাগানের আদরী ও কড়ই জাতীয় গাছ চোর ইসহাক মিয়ার মাধ্যমে কেটে দেওরগাছ গ্রামের আফজাল মিয়া ও আমতলী গ্রামের বকুল মিয়ার নিকট বিক্রি করে। তারা ওই চোরাই কাঠ বোঝাই করে সাতছড়ি থেকে ট্রাক বোঝাই করে শায়েস্তাগঞ্জের দিকে পাচারের সময় থানার এসআই আবুল কাশেম চোরাই কাঠ বোঝাই ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসেন। আটককৃত মালামালের আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা হবে বলে ধারানা করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, থানার এসআই আরিফ ও এএসআই শাহীন ওই আটককৃত মালের পাস নিয়েছিলেন। কিন্তু অজানা বশত আবুল কাশেম তা আটক করে নিয়ে যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com