বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জগদীশপুর ফাঁড়ি চা বাগানে নির্বাচন স্থগিতের দাবি

  • আপডেট টাইম সোমবার, ২১ জুলাই, ২০১৪
  • ৫০১ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার জগদীশপুর ফাঁড়ি চা বাগানের শ্রমিকরা নির্বাচন স্থগিতের দাবি জানিয়েছে। ফাঁড়ি চা বাগানের শ্রমিক নেতা নরেন্দ্র সাওতাল, অবিনাশ সাওতাল, বিরবল মুন্ডা, অতিন্দ্র চাষা, সাধন সাওতাল, জীবন সাওতাল, বিষ্ণু সাওতাল সহ সাধারণ শ্রমিকদের অভিযোগ ১০ আগষ্ট শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে সামনে রেখে ১৫ জুলাই সভাপতি ও সম্পাদক প্রার্থীরা মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র ক্রয় করেন। কিন্তু ১৬ জুলাই জগদীশপুর চা বাগানে শ্রমিকদের ধর্মঘট থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সম্ভাব্য প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারেননি। এ কারণে তাদের নির্বাচনী প্রার্থী হওয়া এখন অনিশ্চিত হয়ে পড়েছে। শ্রমিকদের অবস্থা বিবেচনা করে জগদীশপুর ফাঁড়ি চা বাগানে নির্বাচন স্থগিতের দাবি করেছে সাধারণ শ্রমিকরা। এ ব্যাপারে তারা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপ-পরিচালক শ্রম, চা শ্রমিক ইউনিয়ন সহ নির্বাচন কমিশন কার্যালয়ে অভিযোগ দাখিল করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করে জানা যায়, এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com