শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

উবাহাটায় নারী মেম্বারসহ ৪ জনকে কুপিয়েছে প্রতিপক্ষ ॥ বাড়িতে হামলা

  • আপডেট টাইম শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৩৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের বালিয়ারী গ্রামে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে বাঁধা দেয়ায় নারী ইউপি সদস্যসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে ক্ষতবিক্ষত করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। স্থানীয় সূত্রে জানা যায়, বালিয়ারী গ্রামের সমসু মিয়ার কন্যা হোসনার সাথে একই গ্রামের আইয়ূব আলীর পুত্র গিয়াস উদ্দিনের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিলো। সম্প্রতি একে অপরকে ভালোবেসে ঘর বাঁধার উদ্দেশ্যে অজানায় পালিয়ে যায়। এ ঘটনায় হোসনার মা বাদি হয়ে গিয়াস উদ্দিনসহ ৫ জনকে আসামি করে মামলা করেন। পরবর্তীতে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি মিমাংসা হয়। কিন্তু মামলা চলমান থাকে। এদিকে উভয়পক্ষ বিষয়টি মেনে নিলেও স্থানীয় মহিলা মেম্বার হাবিজা বেগম মামলা আপোষে মিমাংসার উদ্যোগ নেন। এ নিয়ে সমসু মিয়ার সাথে মহিলা মেম্বারের বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে গত বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষের বাড়ি ঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। এতে মেম্বার হাবিজা বেগম, তার পুত্র মঈন উদ্দিন শুভ, সাইফুল ইসলাম যুবরাজ ও কবির মিয়া ক্ষতবিক্ষত হয়। এ সময় তাদের ঘরে থাকা মালামাল লুট করে পালিয়ে যায় দুর্বত্তরা। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com