বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শেষ মুহুর্তে হবিগঞ্জ সদরে জমে উঠেছে গরু বাজার

  • আপডেট টাইম শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ৪৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আগামীকাল রবিবার ঈদুল আযহা। কোরবানীর এই ঈদকে সামনে রেখে হবিগঞ্জ জমে উঠেছে কোরবানীর পশুর হাট। ঐতিহ্যবাহী হবিগঞ্জ গরুর বাজারসহ সদর উপজেলার বিভিন্ন গরু বাজারে সকাল থেকে মধ্য রাত অবধি বসছে এই হাট।
তবে গত তিন দফায় সিলেট-সুনামগঞ্জের পর হবিগঞ্জের বন্যা পরিস্থিতির কারণে ক্রেতা কম হওয়ায় হতাশ বিক্রেতারা। হাটে পর্যাপ্ত কোরবানীর থাকলেও বন্যার কারণে ক্রেতা কম বলছেন বিক্রেতারা। শুক্রবার সরজমিনে হবিগঞ্জ সদর উপজেলার পইল গরুর হাটে গিয়ে দেখা যায়, হবিগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলা থেকে বিক্রেতারা গরু, মহিষ, ছাগলসহ বিভিন্ন কোরবানি যোগ্য পশু নিয়ে এসেছেন হাটে। সেই সাথে বিভিন্ন জায়গা থেকে ক্রেতারাও হাটে এসেছেন।
হাটে ইজারাদার সাইফুর রহমান তারেক বলেন, বন্যা পরিস্থিতির জন্য এবার হাটে ক্রেতা কম। তবে ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে আজ শনিবার গভীর রাত পর্যন্ত কোরবানীর পশু বিক্রি চলবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com