বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জের ৪ কৃতি সন্তানকে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডস কমিউনিটি’র সম্মাননা ক্রেস্ট প্রদান

  • আপডেট টাইম রবিবার, ২০ জুলাই, ২০১৪
  • ৪৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সামাজিক উন্নয়নে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য জনপ্রতিনিধিসহ হবিগঞ্জের ৪ কৃতি সন্তানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডস কমিউনিটি। সম্প্রতি শহরের আমিরচাঁন কমপ্লেক্সে তাদের এ সম্মাননা প্রদান করা হয়। সংগঠনের সভাপতি উমেদ আলী শামীম, সাধারণ সম্পাদক কয়েছ আহমেদ ও দপ্তর সম্পাদক বেলাল উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন-সংগঠনের উপদেষ্টা তুহিন খান, আব্দুল আজিজ, মুজিব মিয়া, এজদানী খান মেনন প্রমূখ। এ সময় সামাজিক উন্নয়নে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় লন্ডন প্রবাসী মোঃ শাহ আলম, হবিগঞ্জ পৌর কাউন্সিলর গৌতম কুমার রায়, উবাহাটা ইউপি চেয়ারম্যান এজাজ আহমেদ ঠাকুর ও আমিরচাঁনের সত্ত্বাধিকারী আবু সাহিদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com