বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ পৌর এলাকায় বন্যার্তদের মাঝে মেয়র আতাউর রহমান সেলিমের চাল বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ৪০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার ৩ ও ৯ নং ওয়ার্ডের বন্যা দুর্গতদের মাঝে চাল বিতরণ করেছেন মেয়র আতাউর রহমান সেলিম। বৃহস্পতিবার দুপুরে ৯ নং ওয়ার্ডের বন্যা দুর্গতের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন। হবিগঞ্জ পৌরসভার কার্যালয়ে ওই চাল বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ডের কাউন্সিলর সফিকুর রহমান সিতু ও ৬নং ওয়ার্ডের কাউন্সিলর টিপু আহমেদ। পরে ৩নং ওয়ার্ডের কালীগাছ তলা এলাকার রাধা গোবিন্দ আখড়ায় বন্যা দুর্গতদের মাঝে চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌরকাউন্সিলর পান্না কুমার শীল ও প্রিয়াংকা সরকার। এছাড়াও হবিগঞ্জ পৌর এলাকার খোয়াই নদীর উত্তর পাড়ে রামপুর খোয়াই বাঁধের রাস্তায় বন্যার্তদের মাঝে চাল বিতরণ করে মেয়র। চলামান বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসি মানুষের সাহায্যে প্রধানমন্ত্রীর পক্ষ হতে ১০ কেজি করে চাল বিতরনের এ কর্মসূচী পালিত হয়। মেয়র বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছেন এবং থাকবেন।’ তিনি বলেন, ‘পৌরসভা বন্যা শুরু হতেই ত্রাণ বিতরণ কর্মসূচী হাতে নিয়েছিল যা বর্তমানেও চলমান রয়েছে।’

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com