বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজকের হবিগঞ্জের সার্কুলেশন ম্যানেজার শাহজাহানের বড় ভাইয়ের ইন্তেকাল

  • আপডেট টাইম বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৩১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের যশেরআব্দা এলাকার বাসিন্দা ও দৈনিক আজকের হবিগঞ্জের সার্কুলেশন ম্যানেজার মোঃ শাহজাহানের বড় ভাই মোঃ তাজউদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি গতকাল মঙ্গলবার বিকাল ৩টা ১০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তিনি ২ ছেলে ও ২ মেয়ে সন্তানের জনক ছিলেন।
মঙ্গলবার বাদ মাগরিব যশেরআব্দা জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে অংশ গ্রহন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ, দৈনিক আজকের হবিগঞ্জের ভারপ্রাপ্ত সম্পাদক এম এ মজিদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ প্রমুখ। এদিকে মোঃ তাজউদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দৈনিক আজকের হবিগঞ্জের সম্পাদক আলহাজ্ব জি কে গউছ, ভারপ্রাপ্ত সম্পাদক এম এ মজিদ ও বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com