বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ২৯ জুন, ২০২২
  • ২৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। গতকাল হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম এর পৃষ্ঠপোষকতায় হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বন্যা কবলিত বামৈ ইউনিয়নের ভাদিকারা, নোয়াগাঁও এবং বামৈ এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়। উক্ত ত্রাণ কার্যক্রমে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ইউনিটের ভাইস চেয়ারম্যান সফিকুল বারী আউয়াল, হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ ইউনিটের কর্মকর্তা ও উপপরিচালক খন্দকার এনায়েতুল্লাহ একরাম পলাশ, হবিগঞ্জ রেড ক্রিসেন্ট এর যুব প্রধান আশীষ কুমার কুরি, সাবেক যুব প্রধান পংকজ কান্তি দাশ পল্লব সহ ইউনিটের যুব ও স্বেচ্ছাসেবকগন উপস্থিত ছিলেন। বন্যা কবলিত মানুষদের সহযোগিতা করার জন্য বিত্তবান ও সমাজসেবী ব্যক্তিদের আহবান জানান রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের এর সেক্রেটারি ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। ত্রাণ সহায়তা হিসেবে ছিল ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি মসুর ডাল, ১ কেজি লবন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com