বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজে এডেলাকের কুইজ প্রতিযোগিতা ও ইংরেজি সেমিনার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ৩৪৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজে এডেলাকের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও ইংরেজি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রাধিকা রঞ্জন দাস। বিশেষ অতিথি ছিলেন সহকারী অধ্যক্ষ আব্দুস সালাম, সাবিনা চৌধুরী। এডেলাক ইন্সটিটিউটের ডিরেক্টর তানভীর সিদ্দিকী তোয়াহার সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিইও সাজ্জাদ সারোয়ার ইফতি, ইন্সট্রাক্টর মনিসশংকর চৌধুরী শুভ। সেমিনারে বক্তারা ইংরেজির গুরুত্ব নিয়ে আলোচনা করেন। বিদেশে উচ্চ শিক্ষার জন্য বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন। সেমিনার শেষে শিক্ষার্থীরা কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরষ্কার অর্জন করে। কুইজ প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেছে খাদিজা আক্তার লিজা, ২য় স্থান লিমা আক্তার,৩য় স্থান আফসানা আক্তার মিলি। এছাড়াও প্রতিষ্ঠানটির পক্ষে উপস্থিত ছিলেন, মামুন মিয়া, তাফহীম শায়েক,জীবন আহমেদ, শাফি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com