বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ বিক্রেতা গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ১৫ জুন, ২০২২
  • ২৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর বিসমিল্লাহ হোটেলের নিকট থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ লিটন মিয়া (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সে চুনারুঘাট উপজেলার ঢেওয়াতলি গ্রামের চম্মক মিয়ার পুত্র। গতকাল মঙ্গলবার দুপুরে শায়েস্তাগঞ্জের ওসি অজয় চন্দ্রের নেতৃত্বে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকা থেকে তাকে আটক করে। পুলিশ জানায়, সে দীর্ঘদিন ধরে হবিগঞ্জসহ বিভিন্ন এলাকায় ইয়াবা, ফেনসিডিল, গাঁজাসহ মাদক পাচার করে আসছে। এ বিষয়ে পুলিশ বাদি হয়ে মাদক আইনে মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে গতকালই কারাগারে প্রেরণ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com