বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ে হাওরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ১৫ জুন, ২০২২
  • ২৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে পানিতে ডুবে সানজিদা আক্তার (৫) নামের এক স্কুল ছাত্রী মারা গেছে। তবে আইনের মারপ্যাচে পড়ে হাসপাতালে লাশ পচন ধরলেও রাত ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। এ ঘটনা নিয়ে সর্বত্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকে মন্তব্য করছেন পানিতে পড়ে মরেও শিশুর পরিবার শান্তি পেলো না। এ যেনো মরার ওপর খড়ার ঘা। গতকাল মঙ্গলবার (১৪ জুন) বেলা ১০ টার দিকে উপজেলার পূর্ব রুহিতুনসী গ্রামে এ ঘটনা গটে। সে কাচেরহাটি এলাকার মেহেদী হাসানের কন্যা। স্থানীয়রা জানান, সকালে সানজিদা আক্তার খেলাধুলার এক পর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী হাওরের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর তার দেহ পানিতে ভাসতে দেখেন। তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সদর থানা পুলিশ লাশের সুরতহাল তৈরি করে। এ রিপোর্ট লেখাপর্যন্ত লাশ হাসপাতালে পড়ে থাকায় একদিকে ওই শিশুর পরিবার পড়েছে বিপাকে অন্যদিকে লাশে পচন ধরতে শুরু করায় গন্ধে পরিবেশ ভারী হয়ে উঠেছে। তবে লাখাই ও হবিগঞ্জ থানার পুলিশ এবং হাসপাতালের ডাক্তার জানিয়েছেন আইনী জটিলতায় লাশ দেয়া যাচ্ছে না। যদি কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এলে লাশ হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com